এইচএসসি ও সমমানে অকৃতকার্য ৫ লাখের বেশি শিক্ষার্থী

Megna Tv

২৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
প্রতীকী ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন; যা মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। 

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী।

গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। আর ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন। গড় ফেলের হার ৪১ দশমিক ১৭ শতাংশ।

তবে অকৃতকার্যসহ অন্যান্য সবাই ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।

এই আবেদন গ্রহণ করা হবে আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে https: //rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। 

প্রসঙ্গত, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।

সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

#

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে কাঁদলেন ড. ইউনূস

#

কর্মসংস্থানের বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি: শিক্ষামন্ত্রী

#

এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

#

এবার তালিকা করা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া শিক্ষকদের

#

অনিয়মিত ছাত্রদের হল ছাড়ার নির্দেশ নজরুল বিশ্ববিদ্যালয়ে

#

লাকসামে আবুল কালাম কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

#

কুমিল্লা বুড়িচং উপজেলার শংকুচাইল ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীদের অবসর জনিত বিদায় সংবর্ধনা

#

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

#

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

Link copied